Thursday, March 12, 2026

কক্সবাজার সৈকতে আরো একটি মৃত তিমি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরো একটি মৃত তিমি। এ নিয়ে ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি তিমির মৃতদেহ।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, এর আগে মৃত দ্বিতীয় তিমিটি সৈকতের যে অংশে ভেসে এসেছিল, ঠিক সেখানেই তৃতীয় তিমিটিও ভেসে এসেছে। তিমিটির মাথা ও লেজের অংশে পচন ধরেছে।

ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৫ দিন আগেই মারা গেছে তিমিটি। এর আগে গতমাসে পরপর দু’দিন হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে আসে দু’টি তিমির মরদেহ।