Thursday, March 12, 2026

করোনায় প্রাণ গেলো তিনজনের, শনাক্ত ৩৬৭

বিদেশগামীদের করোনা পরীক্ষা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৮৪ জনে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ৩০ হাজার ৯০ জনে। শনাক্তের হার ৯.১৯ শতাংশ।

সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৬৩৯ জন।

একদিনে মোট ৪ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৯৪টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।