Sunday, March 15, 2026

স্পিকার, বিরোধী দলীয় নেতা ও উপনেতাকে প্রধানমন্ত্রীর নবর্বষের শুভেচ্ছা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাপা চেয়ারম্যান জি এম কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার তাদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা। তিনি জানান, সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

একইভাবে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতার সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়বের কাছেও এই কার্ড পৌঁছে দেয়া হয়।