Tuesday, March 3, 2026

আরও ছয় লাখ ডোজ টিকা দেবে চীন

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের আরো ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে টেলিফোনে আলাপকালে এ প্রতিশ্রুতি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশে চীনের করোনাভাইরাসের টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে বেইজিং। আলাপকালে টিকার যৌথ উৎপাদনের ব্যাপারে বেইজিংয়ের প্রতি অনুরোধ জানান ড. আব্দুল মোমেন।

জবাবে বাংলাদেশকে ঘনিষ্ট বন্ধু রাষ্ট্র উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার যৌথ উৎপাদনের ব্যাপারে নিজ দেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে বেইজিং। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, তুরস্ক, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতের সাথে টিকার যৌথ উৎপাদনে সহযোগিতা করছে চীন।

এছাড়াও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওয়াং ই। এ বিষয়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।