Tuesday, March 3, 2026

ফেসবুকে নিষিদ্ধ ‘সন্ত্রাসী গোষ্ঠী’ তালেবান

ইন্টারন্যাশনাল ডেস্ক

সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনায় রেখে তালেবানকে ফেসবুক থেকে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই প্ল্যাটফরম ব্যবহার করে কেউ তালেবানের সঙ্গে যোগাযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের এই টেক জায়ান্ট।

এছাড়া তালেবানের প্রতি সমর্থনমূলক কন্টেন্টও নিষিদ্ধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ আগস্ট) ফেসবুকের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে জানান, “যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি।”

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার অ্যাকাউন্ট মুছে ফেলার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানায় ফেসবুক কর্তৃপক্ষ।