Tuesday, April 21, 2026

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

সাইকোহেলথ নিউজ ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। তার নাম সামিউর রহমান (২৭)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন।

পরে নগরীর রাজপাড়া থানায় প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে ছিল। এ সময় দায়িত্বরতদের তার কথাবার্তায় সন্দেহ হয়।

পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও জানান, সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিক্ষার্থী ছিল বলে জানতে পেরেছি। যে কারণে তার হাসপাতালে আগেও আনাগোনা ছিল। কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেয়নি। প্রথমবার পরিচয় দিতে এসেই ধরা পড়ে গেছে।

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে সামিউরকে গ্রেফতার করে আনে।

আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। সামিউর নগরীর উপ ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।