Tuesday, March 3, 2026

এইচএসসি পরীক্ষা হচ্ছে না, ডিসেম্বরে মূল্যায়ন ফলাফল

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে বাতিল করা হলো এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী আরো জানান, এইচএসসিতে গত বছর যারা অকৃতকার্য ছিলো, তাদের ফলাফলও একই পদ্ধতিতে দেয়া হবে। এইচএসসি’র এই ফল ঘোষণা করা হবে ডিসেম্বরে। জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হতে পারে বলেও জানান শিক্ষামন্ত্রী।