Thursday, February 19, 2026

দরিদ্রকে ৫৯ টাকায় ইফতারির উদ্যোগ জুম বাংলাদেশের

জুম বাংলাদেশ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা মহামারীতে দুঃস্থ ও হতদরিদ্র মানুষের কাছে পবিত্র মাহে রমজানের ইফতার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন ‘জুম বাংলাদেশ’। তাদের হিসেবে, একজন দরিদ্র রোজাদারের হাতে মাত্র ৫৯ টাকায় ইফতার পৌঁছে দেওয়া সম্ভব।

এক ঝাঁক তরুণের সহযোগিতায় দেশের নানা প্রান্তে এই ইফতার বিতরণের কাজটি চলছে বলে জানিয়েছেন জুম বাংলাদেশ স্কুলের গুড-উইল এম্বাসেডর শারীকা তাসনিম।

করোনাকালীন সময়ে এই উদ্যোগে সহযোগী হওয়ার আহ্বান জানিয়েছে জুম বাংলাদেশ পরিবার।

যোগাযোগ ও সাহায্য পাঠাবার নাম্বার:
01730334071 (bkash /rocket personal )