Sunday, September 20, 2026

করোনা পরিস্থিতিতে ফ্রি মানসিক স্বাস্থ্য সেবা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা ভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব স্তব্ধ। বাংলাদেশেও ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। আর আক্রান্ত প্রায় ৮০৩ বেশি মানুষ। দিনে দিনে এই ভাইরাস মহামারী রূপে ছড়িয়ে পড়ছে দেশের শহর, গ্রাম, পাড়া এবং মহল্লায়। এই অবস্থায় দেশের প্রায় অধিকাংশ মানুষই মানসিকভাবে আতঙ্কিত। আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক, তবে অতিরিক্ত আতঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়|

“মাইন্ড-ব্লোয়িং সাইকোলজিক্যাল টিম” এর সদস্যরা, এই অবস্থায় মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে ২৪ ঘন্টা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করছে। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এই সেচ্ছাসেবী সংগঠনটি বহুদিন ধরে।

চারদিকে অদৃশ্য করোনা আতঙ্ক, অনেক দুঃসংবাদ, মৃত্যুর মিছিল, গুজব, বন্দী জীবন, এসবের মাঝেও কিভাবে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে ভালো থাকা যায়, এই বিষয়ে ফোনে এবং ই-মেইলে পরামর্শ দিচ্ছেন মাইন্ড-ব্লোয়িং সাইকোলজিক্যাল টিমের মনোবিজ্ঞানীরা।