Wednesday, June 10, 2026

ডা. আব্দুল্লাহ আল-মামুনের গ্রেফতারের প্রতিবাদে বিএপি ও বিএমএ’র বিবৃতি

বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডা. আব্দুল্লাহ আল-মামুন এর গ্রেফতারের প্রতিবাদস্বরুপ আজ ও আগামীকাল (১৮ ও ১৯ এ নভেম্বর, ২০২০) বাংলাদেশের সকল মানসিক রোগ বিশেষজ্ঞগণ তাঁদের প্রাইভেট চেম্বার এবং অনলাইন স্বাস্থ্যসেবা বন্ধ রাখবেন।

Image: BAP

এই সিদ্ধান্ত বাস্তবায়ণে সকল মানসিক রোগ বিশেষজ্ঞদের সহযোগিতা কামনা করা যাচ্ছে।

এছাড়াও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে এমন কাল্পনিক অভিযোগের ভিত্তিতে মনোরোগ বিশেষজ্ঞ এবং সরকারি চিকিৎসকের গ্রেফতারের প্রতিবাদ জানায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)।

এভাবে চিকিৎসকের গ্রেফতার হতে থাকলে চিকিৎসা ব্যবস্থায় প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রতাশ করা হয় বিএমএর বিবৃতিতে।