Wednesday, June 17, 2026

নওগাঁয় ফোঁড়া অপারেশনে মৃত্যু, চিকিৎসক পলাতক

সাইকোহেলথ নিউজ ডেস্ক

নওগাঁয় ফোঁড়া অপারেশন করতে গিয়ে চিকিৎসকের ভুলে রেজাউল ইসলাম নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। কোমরে ফোঁড়া নিয়ে সোমবার জেলার সেন্ট্রাল ল্যাব এন্ড হসপিটালে যান রেজাউল।

চেকআপের পর রেজাউলকে অপারেশনের পরামর্শ দেন ডাক্তার সাইফুল ইসলাম। কিন্তু সন্ধ্যায় তার নেতৃত্বেই অপারেশনে মারা যান রেজাউল। মৃতের ভাই মোজাফফর হোসেন এ অভিযোগ করেন।

ঘটনার পরপরই পালিয়ে যান ডাক্তার সাইফুলসহ অন্যান্য কর্মীরা।