Thursday, April 16, 2026

ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

DMC
ফাইল ছবি

সাইকোহেলথ নিউজ, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লার ইজদাইল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম ধ্রুব চন্দ্র দাস। বয়স আনুমানিক পনেরো।

মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্বজনরা। তবে রাত সোয়া দশটার দিকে ধ্রুবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ধ্রুব চন্দ্র দাসের বাবা মাধব চন্দ্র দাস জানান, ধ্রুব রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার সামনে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। তার চিৎকারে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।