Monday, July 27, 2026

মাস্ক না পড়লে আইনগত ব্যবস্থা

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসের কারণে চলাচলে বিধিনিষেধ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করেছে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, ঘরের বাইরে মাস্ক না পড়লে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রজ্ঞাপণে আরো বলা হয়, ৩১ আগস্ট পর্যন্ত রাত ১০টা থেকে ভোর ৫টা জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। বাইরে চলাচলের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এছাড়া দোকান, বাজার, শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।