Thursday, July 23, 2026

করোনা উপসর্গে রাজশাহীতে ১২, যশোরে ৮ জনের মৃত্যু

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনা ও এর উপসর্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা পজেটিভ ছিলেন আটজন। অন্যদিকে যশোরে মারা গেছে আটজন। এর মধ্যে করোনা পজেটিভ ছিলেন পাঁচজন।

গত ২৪ ঘন্টায় নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। সাতক্ষীরায় মারা গেছে চারজন। চাঁপাইনবাবগঞ্জে এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরও তিনজনের।

এদিকে, বরিশাল শের-এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে মারা গেছে দু’জন। একইভাবে ঠাকুরগাঁওয়ে মারা গেছেন একজন।