Tuesday, October 20, 2026

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় ১৫৮ সদস্যকে সংবর্ধনা

পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতি

মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় অবসরপ্রাপ্ত ১৫৮ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতি। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা জাতীয় পরিচয়পত্রে নিজেদের নামের আগে ‘মুক্তিযোদ্ধা’ ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সব শহীদকে স্মরণ করা হয়। মোনাজাত করা হয় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে।