Tuesday, April 21, 2026

করোনায় মৃত্যু ৭৮, শনাক্ত ৪,৬৩৬

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৬ জন এবং নারী ২২ জন। এ নিয়ে এই ভাইরাস কেড়ে নিল দেশের ১৩ হাজার ৬২৬টি প্রাণ।

মৃত ৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ১৪ জন, বরিশালে তিনজন, সিলেটে দু’জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও চার হাজার ৬৩৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৫৬ হাজার ৩০৪ জনে। ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৫৭টি। শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।

সোমবার (২১ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে আরও বলা হয়, গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮২৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৮৫ হাজার ৪৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক ৭৩ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।