Sunday, September 13, 2026

করোনায় আরও ১৭ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এই সময়ে মারা গেছেন ১৭ জন। তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৭৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ। আজ তা কমে হয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। গতকাল শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৩৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২৮ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ হাজার ২৫৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক ০৯ শতাংশ। গতকাল এই হার ছিল ৩১ দশমিক ১৭ শতাংশ। এই জেলায় আজ করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।

এছাড়া ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন।

দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন। সুস্থতার হার ৯০ দশমিক ০৯ শতাংশ।