Tuesday, April 14, 2026

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জন করোনা আক্রান্ত

করোনাভাইরাস, করোনা সংক্রমণ, স্বাস্থ্য অধিদপ্তর,

হেলথ ডেস্ক

শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে।

 
আজ এক তথ্যবিবরণীতে জানানো হয়, নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৩ শতাংশ। এ সময় ২২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।    


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ১৫৩ জন।