Sunday, September 13, 2026

করোনায় দেশে আরও ২০ জনের মৃত্যু

করোনাভাইরাস, স্বাস্থ্য অধিদপ্তর,

সাইকোহেলথ নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় প্রাণ হারালো ২৭ হাজার ৬৭৪ জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন পুরুষ ও ৮ জন নারী।

তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ ২ জন এবং খুলনা ও বরিশালে একজন করে ২ জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৭ শতাংশ। করোনায় গত ১০ আগস্ট একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এর পাঁচদিন আগে ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।