Tuesday, April 21, 2026

বিশ্ব ওজন দিবস আজ

সাইকোহেলথ নিউজ ডেস্ক

আজ বিশ্ব ওজোন দিবস। যার লক্ষ্য বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘মন্ট্রিল প্রটোকল মেনে ওজোন স্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি’।

ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ি দ্রব্যগুলোর ব্যবহার নিষিদ্ধ বা সীমিত করতে ভিয়েনা কনভেনশনের আওতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর গৃহীত হয় মন্ট্রিল প্রটোকল। এরপর থেকে ওই দিনকে বিশ্ব ওজোন দিবস বা আন্তর্জাতিক ওজোন রক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

১৯৯০ সালে মন্ট্রিল প্রটোকলে স্বাক্ষরের পর থেকে বাংলাদেশেও পালিত হয়ে আসছে দিবসটি। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।