সাইকোহেলথ নিউজ ডেস্ক
আপনি যদি এই মুহূর্তে স্ট্রেস ফিল করেন, তবে আজকের ফিচারটি আপনার জন্য- যখন আপনি জানেন না যে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস দ্রুততার সাথে মোকাবেলা বা ম্যানেজ করা শুরু করতে হয়।
মোকাবেলা ১:
হার্বাড মেডিক্যাল স্কুলের তথ্য মতে, ডিপ ব্রিদিং এবং ব্রিদ কন্ট্রোলের মতো কৌশলের মাধ্যমে আপনি আপনার মানসিক চাপের লক্ষণ বা প্রতিক্রিয়াগুলো কমিয়ে আনতে পারেন।
কৌশল আয়ত্ত্বে আনতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. পায়ের উপর হাত এবং ফ্লোর বা মাটিতে পা রেখে আরাম করে বসুন।
২. ধীরে ধীরে আপনার চোখ দুটো বন্ধ করুন। সেই সাথে আপনার পরিচিত ও পছন্দের একটি জায়গার কথা ভাবুন।
৩. বুক ভরে নিঃশ্বাস নিন, আর এক থেকে তিন বা চার পর্যন্ত গণনা করুন। যেমন: এক, দুই, তিন, চার এভাবে।
৪. এবার নিঃশাস ছেড়ে দিন, আর এক থেকে তিন বা চার পর্যন্ত গণনা করুন।
আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ধাপগুলো আবার অনুসরণ করুন। (চলবে)













