Tuesday, April 21, 2026

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৩২ ডেঙ্গু রোগী

ডেঙ্গু রোগের প্রকোপ

হেলথ ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩২ জন রোগী। তাদের মধ্যে ১৮৭ জন রাজধানী ঢাকায় ও বাকি ৪৫ জন ঢাকার বাইরে। সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ১১শ’ ৯৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৯৯০ জন ও অন্যান্য বিভাগে ২০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ১৫ হাজার ৪৬০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন। আর মারা গেছেন ৫৯ জন।

তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।