Wednesday, October 28, 2026

বিএসএমএমইউতে বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি

সাইকোহেলথ নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং বা শনাক্তকরণ কর্মসূচি চালু করা হয়েছে। ‘স্তন ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে ‘পরাজিত হোক ক্যানসার, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায়’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের এই কর্মসূচি উদ্বোধন করেন বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় তিনি জানান, এখানে স্তন ক্যানসার চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল বারী এবং অধ্যাপক ডা. সাওয়ার আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।