Tuesday, April 21, 2026

স্ত্রী ও এপিএসসহ হাসপাতালে ভর্তি মেয়র আতিকুল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী ও এপিএস কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীর কিছুটা খারাপ হওয়ায় স্ত্রী ও এপিএসসহ তিনি হাসপাতালে ভর্তি হন।

এখন সেখানে তাদের চিকিৎসা চলছে। সোমবার (১২ অক্টোবর) তারা করোনা পজিটিভ হন। শনাক্তের পর থেকে নিজ বাসায় আইসোলেশোনে ছিলেন তারা। পরে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি ঘটে।